সিরাজদিখান উপজেলা প্রতিনিধিঃ
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে চলছে প্রচার প্রচারণা, মিটিং ও মিছিল। আজ বুধবার বিকালে মুন্সিগঞ্জ জেলা সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নে নৌকার পক্ষে নিবার্চনী এক বিশাল মিছিল বের হয়। বুধবার বিকাল ৪ টায় মালখানগর চৌরাস্তা থেকে মিছিলটি বের হয়ে, রথবাড়ি, তালতলা বাজার ও কাজীরবাগ গ্রাম হয়ে সন্ধ্যায় মালখানগর চৌরাস্তায় এসে শেষ হয়। মিছিল থেকে দুই বারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান নৌকার মাঝি সানজিদা আক্তার সকলের নিকট দোয়া ও ভোট চেয়েছেন। মিছিলে সমর্থকরা আনন্দ উল্লাস করে জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ ও সানজিদা আক্তারের পক্ষে সালাম জানায়। এ সময় ‘জিতবে এবার নৌকা’ শ্লোগানে এলাকা মুখরিত হয়। এরপর মালখানগর চৌরাস্তায় পথসভা অনুষ্ঠিত হয়। সানজিদা আক্তারের সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক সামছুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক কাজী নজরুল ইসলাম পিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.মাসুদ খান,
কেন্দ্রীয় যুবলীগ সদস্য আনিসুর রহামন রিয়াদ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি, ইউনিয়ন যুবলীগ সভাপতি হাজী মকবুল হোসেন আনু। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, সাবেক যুবলীগ সভাপতি কাজী বাবুল, ইউনিয়ন মহিলা যুবলীগ যুগ্ন আহবায়ক পারভীন আক্তার, যুবলীগ সাংগঠনিক সম্পাদক মো. লিটন আহমেদ, ছাত্রলীগ সভাপতি সফিকুর রহমান তমাল, সাধারণ সম্পাদক মো. মামুন হোসেন, মালখানগর ডিগ্রি কলেজ শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক রাজ সহ আ.লীগের অন্যান্য নেতা কর্মীগন।

0 Comments