১২ বছর পূর্ণ না হলে নবম শ্রেণিতে ভর্তি নয় ।। গ্রেট বিক্রমপুর!

 




নিজস্ব প্রতিবেদকঃ

১২ বছর পূর্ণ না হলে কোন শিক্ষার্থী নবম শ্রেণিতে ভর্তি হতে পারবে না বলে জানিয়েছে ঢাকা বোর্ড। ১৮ বছরের বেশি বয়সের কেউ নবম শ্রেণিতে ভর্তি হতে পারবে না। বোর্ড থেকে জারি করা ২০২০-২১ শিক্ষাবর্ষের নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।


ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে মঙ্গলবার (৭ ডিসেম্বর) নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।[inside-ad-1]



ফের ২০২০-২১ শিক্ষাবর্ষের নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করছে ঢাকা বোর্ড। গত ১ ডিসেম্বর থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশনের ফরম পূরণ ও টাকা জমা দেওয়া যাবে। 

বিজ্ঞপ্তিতে ঢাকা বোর্ড বলছে, ১২ বছর পূর্ণ না হলে বা ১৮ বছরের বেশি বয়সের কেউ নবম শ্রেণিতে ভর্তি হতে পারবে না।

জানা গেছে, ৯ম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত ১৪০ টাকা বিলম্ব ফি দিয়েও রেজিস্ট্রেশন করা যাবে।

ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশন এর ফরম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে।


এরআগে গত ১৬ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০২১-২২ শিক্ষাবর্ষের নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছিল।

বিজ্ঞতিতে নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য বিজ্ঞপ্তিটি তুলে ধরা হলো।


Post a Comment

0 Comments