আসন্ন বয়রাগাদি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও দোয়া প্রার্থী, জনাব মাসুদ বিন গনি (মাসুদ বেপারীর) মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা।

 




ইমন খান, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড উত্তর গোবরদী মেম্বার পদপ্রার্থী জনাব মাসুদ বিন গনি (মাসুদ বেপারী) আজ বাদ এশা জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থা সিরাজদিখান উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মাসিক সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি যুব সমাজের উদ্দেশ্যে বলেন আমি ব্যক্তিগত ভাবে একজন সহজ সরল প্রকৃতির মানুষ। আমি জনপ্রতিনিধি হই বা নাই হই আমি মাদকের বিরুদ্ধে সব সময় সচ্চার।''ধুমপান, মাদক ও অশ্লীললতা রুখবোই আমরা সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়বোই।'' এই স্লোগান কে সামনে রেখে, এ সময় তিনি আরো বলেন, আমি বিভিন্ন সময় আমার ওয়ার্ডের সেবা মূলক কর্মকাণ্ডে যথা সাধ্য মত পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতে ও থাকবো। আমি আপনাদেরই ছেলে সমর্থন ও দোয়া চাই। এই সময়ে আরো উপস্থিত ছিল অত্র সংগঠনের সকল সদস্য বৃন্দ। অত্র সংগঠনের মাসিক সভায় সভাপতিত্ব করেন ইমন খান ইকবাল, সভাপতি জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থা সিরাজদিখান উপজেলা শাখা।



Post a Comment

0 Comments