ইমন খান, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে সারা দেশে। তবে দীর্ঘদিন ভোগান্তিতে পড়ে আছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদি ইউনিয়নের মৃধাবাড়ি বাজার হতে মোল্লার মসজিদ পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ মিটার রাস্তাটি বেহাল অবস্থায় পরে আছে। দেখার যেন কেউ নেই, সরজমিনে দেখা যায়, রাস্তাটিতে ইটের খোসা কংক্রিট ও বালু দিয়ে ঢালাই করার জন্য সলিং করে ফেলে রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় গর্ত ও বৃষ্টি হলে রাস্তাটিতে ছোট যানবাহন না চলার কারণে এলাকাবাসী পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে। যেহেতু এ রাস্তাটি ইউনিয়ন পরিষদ মুখি কষ্ট হলেও মানুষ বিভিন্ন কাজে যাতায়াত করে আসছে।
স্থানীয়রা জানান, দীর্ঘ ৩৮ মাস যাবত আমরা দুর্ভোগ পোহাচ্ছি,, বিভিন্ন সময় গর্ভবতী ও ইমার্জেন্সি রোগী হাসপাতলে নেওয়ার সময়, সময়ের বেগাত ঘটছে, পুনরায় এ রাস্তাটির কাজ শেষ করে ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার জোর দাবি এলাকাবাসীর। উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তান্তরের জন্য বিনিত অনুরোধ জানানো হচ্ছে।


0 Comments