মার্কিন রাষ্ট্রদূত মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের টিকাদান পরিদর্শন করেন।



মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

২১, ডিসেম্বর, ২১


বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, বাংলাদেশ সাহসিকতা ও সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করেছে। 

মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জে করোনা টিকা কার্যক্রম পরিদর্শন করে স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। 


জেলা শহরের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে তিনি করোনা টিকা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি স্বাস্থ্যকর্মী, টিকা গ্রহীতা বিভিন্ন শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন। 



স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সাহসিকতা ও সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করেছে বাংলাদেশ। তবে এখনও আমাদের সর্তক থাকতে হবে। টিকা নিতে হবে, মাস্ক পরিধান ও হাতধোয়া চালু রাখতে হবে। 

মুন্সীগঞ্জে টিকাদান কার্যক্রম পরিদর্শের সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। আজ মঙ্গলবার সকাল ১০ ঘটনায় তিনি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট প্রফেসর ডঃ ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজর স্থাপিত শীতাতপ নিয়ন্ত্রিত টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন রাষ্ট্রদূত।



এ সময় রাষ্ট্রদূত উপস্থিত একাধিক শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেন । তিনি শিক্ষার্থীদের কাছে জানতে চান টিকা দেওয়ার জন্য শিক্ষার্থীরা প্রস্তুত কি না , তারা ফিট আছে কিনা। এরপর রাষ্ট্রদূত টিকা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মীদের সঙ্গেও কথা বলেন ।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদির মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) রাসেল মনির, কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ শরীফ উজ্জামান, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দীন উজ্জ্বল, শিক্ষক জিতু রায়সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকরা।


গত ১৪ ডিসেম্বর মঙ্গলবার থেকে মুন্সিগঞ্জে ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীদের ফাইজার টিকা দেয়া শুরু হয়েছিল । শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের তিনটি বুথে টিকা দেয়া হচ্ছে । শুরুর দিক থেকে প্রতিদিন প্রায় ১৮০০ শিক্ষার্থীকে টিকা প্রদান করা হচ্ছে এই কেন্দ্রটি থেকে । 


মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রথম দেড় মাসের মধ্যে সম্পন্ন করা হবে ‌। এরপর আবার শুরু হবে দ্বিতীয় ধাপে টিকা কার্যক্রম। মুন্সীগঞ্জে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ৭৫ হাজার ২৪০ জন । কার্যক্রম পরিদর্শন শেষে রাষ্ট্রদূত শিক্ষা প্রতিষ্ঠান লাইব্রেরী ও বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। 

Post a Comment

0 Comments