২০, ডিসেম্বর,২১
সিরাজদিখান উপজেলা প্রতিনিধিঃ
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় তিনজন প্রার্থীকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত শনিবার (১৮ নভেম্বর) রাতে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মো. লুৎফর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উপজেলার ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সুমন মিয়া ও রশুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. আবু সাইদ, এবং গত রবিবার (১৯ নভেম্বর) রাতে অপর এক বিজ্ঞপ্তিতে উপজেলার কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কাপাসের হোসেন কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বরখান্ত করেছে জেলা আওয়ামী লীগ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর স্থানীয় সরকারের জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মনোনীত দলীয় প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করায় গঠনতন্ত্রের ৪৭ ধারার অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে। যাহা আওয়ামী লীগের গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী। সুতারাং বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের পরিপন্থী ক্রিড়াকর্ম পরিচালনা করার দায়ে এবং সংগঠনের শৃঙ্খলাভঙ্গের দায়ে গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক আপনাকে ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.সুমন মিয়া ও রশুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যড. মো. আবু সাইদ, কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কাপাসের হোসেন কে পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হইল । এবং কেন আপনাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হইবে না তাহা আগামী ৬ দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীকে অবহিত করার জন্য বলা হইল।
সোমবার বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মো. লুৎফর রহমান মুঠোফোনে জানান, দলের নির্দেশ অমান্য করে দলীয় মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী আমরা যাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি তাদের সত্য-মিথ্যা যাচাই করে দলের গঠনতন্ত্র ৪৭ ধারা মোতাবেক শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িকভাবে বরখাস্ত করেছি। অন্যান্য যারা বিদ্রোহী হয়েছেন এবং তাদের পক্ষে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কাজ করছেনে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়া হবে জানতে চাইলে তিনি জানান, যে সকল ইউনিয়নে দলীয় মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে সংগঠনের দায়িত্বে থেকে যারা নৌকার বিরুদ্ধে নির্বাচন করছে তাদের ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 Comments