শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সিগঞ্জে আ.লীগ সহ-সভাপতিসহ ৩ জনকে বহিষ্কার। "গ্রেট বিক্রমপুর"!




মুন্সীগঞ্জ সদর প্রতিনিধিঃ

বিদ্রোহী প্রার্থী হওয়ায় মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরকেওয়ার ইউনিয়নের চেয়ারম্যান আক্তার উজ্জামান জীবনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তাকে নির্বাচনে সহযোগিতা করায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মোতাগাজী ও যুগ্ম-সাধারণ সম্পাদক গজনবীকে বহিষ্কার করেছে দল।

রবিবার (২১ নভেম্বর) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ মো. লুৎফর রহমান স্বাক্ষরিত আদেশপত্র থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, মোক্তার হোসেন ও গজনবীকে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করা এবং আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করার পর আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দিন ভূইয়া। গত ১৭ নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ মহিউদ্দিন বিদ্রোহী ও তাদের পৃষ্ঠপোষকদের ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন। তারই প্রেক্ষিতে এই তিন জনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

লুৎফর রহমান বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে, যারা এবার বিদ্রোহী প্রার্থী হবে তাদের বহিষ্কার করা হবে। আমাদের গঠনতন্ত্রেও এ রকম বিধান আছে। সে কারণে বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। বাকি দুজনকেও শৃঙ্খলা ভঙ্গের কারণে অব্যাহতি দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments